সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে খাদ্য বিষক্রিয়া গণ-ডায়েরিয়া

কমলনগরে খাদ্য বিষক্রিয়া গণ-ডায়েরিয়া

কমলনগরে খাদ্য বিষক্রিয়া গণ-ডায়েরিয়া

সংবাদদাতা:: কমলনগের বিয়ে বাড়ীতে দাওয়াত খেয়ে খাদ্য বিষক্রিয়া শিশু বৃদ্ধসহ অনেকে ডায়েরিয়া আক্রান্ত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকায় আলী মিস্ত্রীর বাড়ীতে এ ঘটনা ঘটে। গুরুত্বর আক্রান্ত ৬ শিশুকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অনেককে স্থানীয় ভাবে চিকিৎসা নেয়। আক্রান্তরা হলেন, লাবন্য (৯), মেহেদী হাসান (৪), ফাহমিদা (১০), মাহি (৪), শাহানাজ (১২), মিজান (১৭), আবদুল আলী (৭০), রহিমা (৬৫), কমলা বেগম (৬২)সহ আরও অনেকে। ঐ বাড়ীর আবু তাহের জানান মেয়ের বিয়েতে স্থানীয় গোয়ালা দুলালের নিকট থেকে দধি ক্রয় করি। দধি খাওয়ার পরপরইএ ডায়েরিয়া দেখা দেয়। স্থানীয়রা জানায় ঘটনার পরপরই দুলাল গা-টাকা দেয়। এ বিষয়ে দুলালকে মোবাইলে পাওয়া যায়নি।

Kamalnagar
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু জানান, ৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দধির সেম্পল পরীক্ষার জন্য মহাখালী আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com