সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরের সাবেক এমপি হারুনুর রশিদ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মনোনীত

রায়পুরের সাবেক এমপি হারুনুর রশিদ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মনোনীত

রায়পুরের সাবেক এমপি হারুনুর রশিদ  আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মনোনীত

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও রায়পুরের সাবেক এমপি হারুনুর রশিদ।  বুধবার ( ২ নভেম্বর) সন্ধ্যায় এটি নিশ্চিত করেন সম্পাদক হারুনুর রশিদ নিজেই।

ক্রীড়াঙ্গনে ‘হারুন ভাই’ হিসেবে একনামে পরিচিত হারুনুর রশিদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে খেলাধুলার মাধ্যমে জনগণের কাছে যাওয়ার, দেশের ক্রীড়াঙ্গনকে সুন্দর ও স্বচ্ছ করে আরও উন্নয়নের দিকে ধাবিত করার কথা বলেছেন। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

harunmp

বিগত কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল।এ পদে সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য নাইমুর রহমান দূর্জয়, সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও সাবেক জাতীয় তারকা ফুটবলার বাদল রায়ের নাম শোনা যাচ্ছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্তে মনোনীত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে হারুনুর রশিদই এই দায়িত্ব পেলেন।

এ নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ৭৫টি পদ পূরণ হলো। বর্তমানে সভাপতিমণ্ডলীর তিনটি ও সম্পাদকমণ্ডলীর তিনটি পদ বাকি আছে।

হারুনুর রশিদের পরিচিতি::

ফুটবল সংগঠক হারুনুর রশীদ বাংলাদেশের অন্যতম ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং আবাহনী লিমিটেডের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীঘ সময়। রাজনৈতিক অঙ্গনে ও তার রয়েছে ব্যাপক পরিচিতি। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ রায়পুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জনাব হারুনুর রশীদ ৭ মে ১৯৪৭ সালে রায়পুরে জন্ম গ্রহন করেন। তার বাবা মৌলভী মুজিবুল হক ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী,রপ্তানি বহুমুখী প্যাকেজিং,পোষাক শিল্প, ও শেয়ার ব্রোকারিং তার অন্যতম ব্যবসা। ১৯৬৩ সালে তিনি রায়পুর মার্চেন্ট একাডেমি থেকে এসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মাস্টার ডিগ্রী গ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি দুই কন্যার জনক। স্ত্রী জেবুন্নেসা হারুন। হারনুর রশীদ বর্তমানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েসনের সহ- সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ধানমন্ডি ক্লাবের তিন বারের নির্বাচিত সভাপতি তিনি।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com