সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৩

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৩

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা কর্মী আব্দুল লতিফকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজের ছাত্রলীগের আহ্বায়ক বেলাল হোসেন অনিক ও ছাত্রলীগের সাবেক নেতা রাসেলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগের দুই কর্মীসহ তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে, তাদের নামপরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com