সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষক  হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে কৃষক  হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে কৃষক  হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে লাহারকান্দির তালহাটি গ্রামে শামছুল ইসলাম (৩০) নামে এক কৃষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ নভেম্বর)  দুপুর ১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। দন্ডপাপ্তরা হলেন লাহারকান্দির তালহাটি গ্রামের মৃত নবী উল্যার ছেলে জয়নাল আবেদীন (৬০) ও আবদুর ছবুরের ছেলে আবুল বাশার (৫০)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।অনাদায়ে আরও ১ বছরের সাজার রায় দেয়া হয়। এ মামলার অপর ২ আসামীকে খালাস দেয়া হয়েছে।


তারা হলেন আবু সিদ্দিক ও ফারুল বেগম। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বষয়টি নিশ্চিত করেছেন। ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই সাহাব উদ্দিন বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৫ আসামীর মধ্যে আছিয়া খাতুন নামের একজন রোগাক্রান্ত হয়ে মারা যায়। নিহত শামছুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com