সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ৫ মণ জাটকা জব্দ

কমলনগরে ৫ মণ জাটকা জব্দ

কমলনগরে  ৫ মণ জাটকা জব্দ

কমলনগর:কমলনগরের হাজিরহাট বাজার থেকে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় এক জেলের ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। এর আগে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের দায়ে মো. হেলাল উদ্দিন নামের এক জেলের দুই হাজার টাকা জরিমানা করা হয়।

হেলাল উপজেলার চর কালকিনি গ্রামের নুর মোহাম্মদ পাটোয়ারির ছেলে। কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল কুদ্দুস বলেন, বাজারে বিক্রির সময় পাঁচ মণ জাটকা জব্দ করা হয়।

এ সময় ওই জাটকা ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এর আগে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার দায়ে জেলে হেলাল উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সে দোষ স্বীকার করে। এতে তার জরিমানা করা হয় ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com