সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সরকারী শিশু পরিবারের শিশু হত্যা: ৩ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে সরকারী শিশু পরিবারের শিশু হত্যা: ৩ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে সরকারী শিশু পরিবারের শিশু হত্যা: ৩ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শিশু পরিবারের দ্বিতীয় শ্রেণির ছাত্র মামুন (৭) হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।  বুধবার বিকেল পৌনে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা

হলেন, ব্রাহ্মনবাড়িয়ার বাসিন্দা লক্ষ্মীপুর শিশু পরিবারের খালা (আয়া) হামিদা বেগম, যশোরের বাসিন্দা কম্পিউটার অপারেটর খায়রুল বাশার ও বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা শিক্ষক সাইফুর রহমান। তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড। এবং হামিদা বেগম ও খায়রুল বাশারকে ২০১ ধারায় দোষী সাব্যস্ত করে আরও ৭ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

lawএ মামলায় খালাস পেয়েছেন ভোলার বাসিন্দা দারোয়ান বাবুল হোসেন। নিহত শিশু মামুন চাঁদপুর জেলার মধ্য ইছুলীর নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত আকতার মিয়ার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুন লক্ষ্মীপুর শিশু পরিবার থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. মামুন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর ২ জুলাই শিশু পরিবার সংলগ্ন সাহাপুরের একটি পুকুর পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু মামুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক মো. আব্দুল আজিজ মাহবুব বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com