সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ভাতিজির বিরুদ্ধে চাচার পাল্টা সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে ভাতিজির বিরুদ্ধে চাচার পাল্টা সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে ভাতিজির বিরুদ্ধে চাচার পাল্টা সংবাদ সম্মেলন

 

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জমি, বসতবাড়ি ও দোকান ভিটিসহ (মার্কেট) প্রায় ৫ কোটি টাকার সম্পদ আত্মসাতের চাচার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আপন বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত pressconfrarenceসংবাদ সম্মেলনে ভাতিজি সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সাহাব উদ্দিন চৌধুরী বলেন, আমার ভাই সালাহ উদ্দিন চৌধুরীর মৃত্যুর অনেক আগে তার স্ত্রী সাহেলা আফরীন তার স্ব-ইচ্ছায় আমার ভাইকে ডিভোর্স দেয়। পরে সাহেলা হাবিব খাঁন নামে অন্য আরেকজনকে বিয়ে করেন। আমার ভাই কখনও সাবরিনাকে তার মেয়ে হিসেবে স্বীকৃতি দেয়নি।

এরপরও ভাইয়ের একমাত্র স্মৃতি হিসেবে আমি সাহাব উদ্দিন চৌধুরী সাবরিনার যাবতীয় দায়িত্ব বহন করি। তার পড়ালেখার খরচ হিসেবে আমি তাকে প্রতিমাসে ৫০ হাজার টাকা দিতাম। একপর্যায়ে সে ২০১৪ সালে ইসলামী ব্যাংকে ২২ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে তার পিতার উত্তরাধিকার হিসেবে তার সকল সম্পত্তি স্বেচ্ছায় আমার নামে দলিল রেজিষ্ট্রি করে দেয়।

এখন সাবরিনা ওই দলিল অস্বীকার করছে। এসব প্রতারণার অভিযোগে আমি আদালতে মামলা দায়ের করেছি। তিনি বলেন, সাবরিনা চৌধুরী আমার অন্যান্য ভাইদের প্ররোচনায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে আমাকে সমাজে হেয় করেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে সাহাব উদ্দিন চৌধুরীর সাথে তার কয়েকজন নিকটাত্মিয় উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com