সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
নকল স্বর্ন দিয়ে প্রতারণা: রায়পুরে তিন প্রতারককে গণপিটুনি

নকল স্বর্ন দিয়ে প্রতারণা: রায়পুরে তিন প্রতারককে গণপিটুনি

নকল স্বর্ন দিয়ে প্রতারণা: রায়পুরে তিন প্রতারককে গণপিটুনি

রায়পুর প্রতিনিধি: রায়পুরে এক নারীকে নকল স্বর্ন দিয়ে প্রতারণার দায়ে তিন প্রতারককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে গ্রেফতাকৃতদের কে মঙ্গলবার প্রতারনা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, তিন প্রতারক সদর উপজেলারgoldbar আটিয়াতলী গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে মোঃ সিরাজ, গাইবান্দা জেলা ও সদর থানার দুলালের ভিটা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোঃ শাহ আলম, দক্ষিণ গিদারী গ্রামের খাজা মিয়ার ছেলে ফিরোজ কবির।
থানা পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক ৩৫ বছরের এক মহিলা বাসাবাড়ি বাজার থেকে সিএনজি যোগে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন। এ সময় তিন প্রতারক ওই মহিলার সাথে সিএনজিতে উঠে পাটওয়ারী রাস্তা নামক স্থানে নকল স্বর্ণকে আসল স্বর্ণ বলে প্রতারনার আশ্রয় নিয়ে মহিলার কাছ থেকে ১ ভরি ৫ আনা স্বর্ণ নিয়ে পালানো চেষ্টা করে। এ সময় ওই তিন প্রতারক সিরাজ, শাহ আলম ও ফিরোজ কবির কে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় প্রতারনা মামলা করেন।

রায়পুর থানার ডিউটি অফিসার (এসআই) নুরুল ইসলাম বলেন, পৃথক দায়ের করা মামলায় গ্রেফতারকৃত দ তিন প্রতারক আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com