সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে দিনমজুরকে কুপিয়ে হত্যার চেষ্টা, পাঁচ আঙ্গুল কর্তন

রায়পুরে দিনমজুরকে কুপিয়ে হত্যার চেষ্টা, পাঁচ আঙ্গুল কর্তন

রায়পুরে দিনমজুরকে কুপিয়ে হত্যার চেষ্টা, পাঁচ আঙ্গুল কর্তন

রায়পুর প্রতিনিধি:: রায়পুরে পূর্ব শত্রুতার জের ধরে শাহাব উদ্দিন (২৬) নামে এক দিনমজুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা সহ হাতের পাঁচটি আঙ্গুল কর্তন করেছে মাদকাশক্ত বখাটে আবুল হোসেন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর দেনায়েতপুর গ্রামের দেলোয়ার চকিদার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত শাহাব উদ্দিন একই এলাকার আলী আহাম্মদের ছেলে।
crimeস্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, গত ১ বছর পূর্বে সুপারী পাড়াকে কেন্দ্র করে পূর্ব শত্র“তার জের ধরে দিন মজুর শাহাব উদ্দিনের সাথে তাদের পার্শ্ববর্তী বাড়ীর মৃত ছেরাজল হকের ছেলে বখাটে মাদকাসক্ত আবুল হোসেন মারামারি হয়। এর মাঝে কয়েকদিন ধরে শাহব উদ্দিনকে নানান ভাবে হুমকি দিয়ে আসছে মাদকাসক্ত বখাটে আবুল হোসেন। এরই জের ধরে বুধবার বিকেলে শাহাব উদ্দিন বাড়ী যাওয়ার পথে আগে থেকে ওঁত পেতে থাকা আবুল হোসেন শাহাবউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। পরে ধাওয়া খেয়ে নিজ বাড়ীতে পোঁছলে শাহাবউদ্দিনকে সেখানে শরীরের বিভিন্ন অংশ এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে এবং ডান হাতের পাঁচটি আঙ্গুল কর্তন করে ফেলে। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত আবুল হোসেন ঘটনার পর থেকে পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছে। রায়পুর থানার এসআই শাহাজাহান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করলে তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com