সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রতিবন্ধী দিবস পালিত

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী দিবস পালিত

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি:: টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরে ২৫ তম আন্তজার্তিক এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে LakshmipurSadarUpazilaগিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান। লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার। বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবাধয়ক মো. আবদুল আজিজ মাহবুব, সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার বোরহান উদ্দিন ভূঁইয়া ও রামগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com