সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষক হত্যার বিচারসহ চাকুরী জাতীয়করণের দাবীতে লক্ষ্মীপুরে শিক্ষকরা রাজপথে

শিক্ষক হত্যার বিচারসহ চাকুরী জাতীয়করণের দাবীতে লক্ষ্মীপুরে শিক্ষকরা রাজপথে

শিক্ষক হত্যার বিচারসহ চাকুরী জাতীয়করণের দাবীতে লক্ষ্মীপুরে শিক্ষকরা রাজপথে

নিজস্ব প্রতিনিধি:: বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে  দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গিকার দিয়ে  লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৫টি শিক্ষক teacherhumanchainসমিতি। স্বাধীনতা শিক্ষক পরিষদ লক্ষ্মীপুর শাখার আহবানে সাড়া দিয়ে  মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুই ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বেসরকারী কলেজ শিক্ষক সমিতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতিসহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারী কলেজে কর্মরত, শিক্ষক কর্মচারীরা ।

বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খাঁনের সভাপতিত্বে, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ, অধ্যক্ষ একেএম বোরহান উদ্দিন, শিক্ষক নেতা রুহুল আমিন মাষ্টার, অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, অধ্যাপক আজিজুর রহমান আযম, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার আহবায়ক শাহাজাহান কামাল, অধ্যাপক একেএম মাহবুবুর রশীদ চৌধুরী,  অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, অধ্যাপক আজিজুর রহমান আযম, শিক্ষক নেতা রুহুল আমিনসহ শিক্ষক ও কর্মচারীরা।

এসময় বক্তারা বলেন, শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল বেসরকারী শিক্ষক- কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। পরে জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরীর মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।

 

 

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি’ রাবির নতুন সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক হৃদয়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com