সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ১০দিন ব্যাপী বিজয় মেলা শুরু

লক্ষ্মীপুরে ১০দিন ব্যাপী বিজয় মেলা শুরু

লক্ষ্মীপুরে ১০দিন ব্যাপী বিজয় মেলা শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি:: মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ্নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুলল্যা আল মামুন প্রমূখ।পরে স্কুল মাঠে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোকপাত করেন।এদিকে মেলায় রকমারি পণ্যের সমাহারে অর্ধশতাধিক স্টল বসে। আগামী শুক্রবার ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com