সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভোট

শনিবার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভোট

শনিবার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভোট

লক্ষ্মীপুর প্রতিনিধি :উৎসব মুখর পরিবেশে শনিবার (১৭ ডিসেম্বর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এতে প্রেসক্লাবে অন্তর্ভূক্ত ৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জনসহ মোট ৫টি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে একক প্রার্থী থাকায় সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে ২ জনসহ ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সার্বিক সহযোগিতার জন্য জেলার সকল সাংবাদিকের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com