সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা, আহত-৩

লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা, আহত-৩

লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা, আহত-৩

 

নিজস্ব প্রতিনিধি:: লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলায় রোভার স্কাউটের সিনিয়র রোভারমেটসহ তিন সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্কাউট ক্যাম্পে কলেজ ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালায়।

আহতরা হলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ সাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সহেল হোসেন শাহিন। গুরুতর আহত শাহিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্কাকাউ সদস্য ও কলেজ শিক্ষার্থীরা জানায়, কলেজ মাঠে ক্যাম্প চলাকালিন সময় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস ক্যাম্পে এসে স্কাউটের মেয়ে সদস্যদের উত্ত্যাক্ত করে। এসময় রোভার সদস্যরা বাঁধা দিলে ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস চলে যায়। পরে তারা ১৫/২০জন বহিরাগত ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে স্কাউট ক্যাম্পে অতর্কিত হামলা চালায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে জেলার ১০টি কলেজ থেকে ৬২জন শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার ২৪ (ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সমাপনি হবে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com