সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কালের কন্ঠের মরণোত্তর সম্মাননা পেলেন ৬ সাংবাদিক

কালের কন্ঠের মরণোত্তর সম্মাননা পেলেন ৬ সাংবাদিক

কালের কন্ঠের মরণোত্তর সম্মাননা পেলেন ৬ সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি: কালের কন্ঠ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবাদিকতায় অবদান রাখায় লক্ষ্মীপুরে ৬ সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ সম্মাননা দেয়া হয়। এ সময় শুভ সংঘ’র আনন্দ শোভাযাত্রা ও

কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন ও কালের কন্ঠ’র প্রতিনিধি কাজল কায়েস।

মরণোত্তর সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান, ইত্তেফাকের সাবেক প্রতিনিধি এম এ মঈদ, সংবাদের সাবেক নিজস্ব বার্তা পরিবেশক জাকির হোসেন, আজকের কাগজের সাবেক প্রতিনিধি সাইফুল আলম খান, আমাদের সময়ের সাবেক প্রতিনিধি মনোয়ার রহমান খোকন ও মানব জমিনের সাবেক প্রতিনিধি বাবর মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন, জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ। মরণোত্তর সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান, সংবাদের সাবেক নিজস্ব বার্তা পরিবেশক জাকির হোসেন, ইত্তেফাকের সাবেক প্রতিনিধি এম এ মঈদ, আজকের কাগজের সাবেক প্রতিনিধি সাইফুল আলম খান, আমাদের সময়ের সাবেক প্রতিনিধি মনোয়ার রহমান খোকন ও মানবজমিনের সাবেক প্রতিনিধি বাবর মাহমুদ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মূল ধারার সাংবাদিকতায় কালের কন্ঠ অনন্য ভূমিকা রাখছে। তারা দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে। লক্ষ্মীপুরে প্রয়াত সাংবাদিকদের সম্মাননার মাধ্যমে তারা সাংবাদিক সমাজকে সম্মানিত করেছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com