সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত  কমিটির অভিষেক

 

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের প্রতাপ গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

ক্লাবের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

অন্যান্যদের বক্তব্য রাখেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটি সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস, সাংবাদিক আলী হোসেন প্রমূখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ২০১৭-১৮ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com