সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
জাসাসের নতুন নেতৃত্বে ঢাবি শিক্ষক লক্ষ্মীপুরের ড.মামুন আহমেদ

জাসাসের নতুন নেতৃত্বে ঢাবি শিক্ষক লক্ষ্মীপুরের ড.মামুন আহমেদ

জাসাসের নতুন নেতৃত্বে ঢাবি শিক্ষক লক্ষ্মীপুরের ড.মামুন আহমেদ

নিজস্ব প্রতিনিধি: ছয় বছর পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)নতুন কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। কমিটির সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন চিত্রনায়ক হেলাল খান। ১৯ জানুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার পরামর্শে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাসাসের ৩০ সদস্য বিশিষ্ট (আংশিক) জাতীয় নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগতপুর গ্রামে । তিনি চিত্র নায়ক মাহফুজের বড় ভাই।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাবুল আহমেদ-সিনিয়র সহ-সভাপতি, রাহিজা খানম ঝুনু-সহ-সভাপতি, মনিরুজ্জামান মনির-সহ-সভাপতি, নুর উদ্দিন আহমেদ নুরু-সহ-সভাপতি, আনিসুল ইসলাম সানি-সহ-সভাপতি, ইথুন বাবু-সহ-সভাপতি, শায়রুল কবির খান-সহ-সভাপতি, সালাউদ্দিন মোল্লা-সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম রিপন-সহ-সভাপতি, রিজিয়া পারভীন-সহ-সভাপতি, সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির-সহ-সভাপতি, ওবায়দুর রহমান চন্দন-সহ-সভাপতি, লিয়াকত আলী-সহ-সভাপতি, রফিকুল ইসলাম-সহ-সভাপতি, আহসান উল্লাহ চৌধুরী-সহ-সভাপতি, মীর সানাউল হক-সহ-সভাপতি, শাহরিয়ার ইসলাম শায়লা-সহ-সভাপতি,হাসান চৌধুরী-সহ-সভাপতি,বাদশা বুলবুল-সহ-সভাপতি, হান্নান শেলী-সহ-সভাপতি জাহিদুল আলম হিটু-সহ-সভাপতি,আবুল হাশেম রানা-সহ-সভাপতি, জাকির হোসেন রোকন-সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,আব্দুল হান্নান মাসুম-যুগ্ম সাধারণ সম্পাদক,মাকসুদুর রহমান টিপু-যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন-যুগ্ম সাধারণ সম্পাদক, দ্বীন মোহাম্মদ মন্টু-যুগ্ম সাধারণ সম্পাদক, চৌধুরী মাজাহার আলী (শিবা সানু)-সাংগঠনিক সম্পাদক।  আগের কমিটির সভাপতি মালেককে বিএনপির নির্বাহী কমিটিতে প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং কণ্ঠশিল্পী মনির খানকে সাংস্কৃতিক সহ-সম্পাদক করা হয়েছে। ২০১০ সালে এমএ মালেককে সভাপতি ও মনির খানকে সাধারণ সম্পাদক করে ৩৪৫ সদস্যবিশিষ্ট জাসাসের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com