সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে আশ্রয়ণ প্রকল্পে ঋণ প্রশিক্ষণ কর্মশালা

কমলনগরে আশ্রয়ণ প্রকল্পে ঋণ প্রশিক্ষণ কর্মশালা

কমলনগরে আশ্রয়ণ প্রকল্পে ঋণ প্রশিক্ষণ কর্মশালা

 

নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলা চর কাদিরার ইউনিয়নের চর ঠিকা আশ্রয়ণ প্রকল্প-২ এর একশ’ অসহায় পরিবার সহজ শর্তে ঋণ পাচ্ছেন। এ উপলক্ষ্যে সুবিধাভোগীদের নিয়ে তিন দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ জানুয়ারি) কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। উপজেলা সমবায় অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, চর কাদিরা ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ সানা উল্লা, সাংবাদিক সাজ্জাদুর রহমান ও এম এ মজিদ প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলা সমবায় অধিদপ্তর আশ্রয়ণ প্রকল্পের একশ’ অসহায় পরিবার সাবলম্বী হওয়ার জন্য তাদের মাঝে ২০ হাজার টাকা করে ঋন বিতরণ করবেন। প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন মঙ্গলবার (২৪ জানুয়ারি) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী অসহায় পরিবারগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক বিতরণ করবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com