সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রায়পুর প্রতিনিধি : রায়পুর প্রেসক্লাবের ২০১৭ সনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মো. মাহবুবুল আলম মিন্টু (দিনকাল) ও সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন দুলাল ভূঁইয়া (আমাদের সময়) এবং সাংগঠনিক সম্পাদক পদে সুকান্ত মজুমদার (আমাদের অর্থনীতি) নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে শহরের গাজী শপিং কমপ্লেক্সস্থ কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০ সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়াও দু’টি সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্লা (জনতা), এম এ করিম সাজু (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজাহান মাসুদ (আজকালের খবর), অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (সংগ্রাম), সদস্য পদে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ), মো. মোস্তফা কামাল (খবরপত্র), মো. কামাল উদ্দিন (নয়া দিগন্ত), মিজানুর রহমান মঞ্জু (খবর) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শংকর মজুমদার (ভোরের কাগজ), নির্বাচন কমিশনার হিসেবে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ) ও তাবারক হোসেন আজাদ (যুগান্তর) দায়িত্ব পালন করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com