সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ছেলে রিমেলের দ্যুতি মেহেরপুরে

লক্ষ্মীপুরের ছেলে রিমেলের দ্যুতি মেহেরপুরে

লক্ষ্মীপুরের ছেলে রিমেলের দ্যুতি মেহেরপুরে

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান কামরুল হাসান মেহেরপুরে একটি ইটভাটায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। রবিবার ( ৫ মার্চ)  দুপুরে মেহেরপুর সদরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ইটভাটার মালিককে (হাবীব ব্রিকস) “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর ধারা-৪ লঙ্ঘন (জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স ব্যতিরেকে ইট প্রস্তুত করা) ও ধারা-৬ লঙ্ঘন (আইন লঙ্ঘন করে ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানী কাঠ ব্যবহার করা) জনিত অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়ার র্নিদেশ দেন।

এ প্রসঙ্গে কামরুল হাসান রিমেল লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের এ প্রতিবেদক কে বলেন, দেশের মানুষের জন্যই বিসিএস দিয়ে কাজ করতে এসেছি। আজীবন চেষ্টা থাকবে মানুষের জন্য কিছু করে যাওয়ার। বাধা-বিপত্তি আসলেও কখনো আদর্শ আর ন্যায়ের পথ থেকে পিছপা হবো না। কামরুল হাসান রিমেলের জন্ম-বেড়ে ওঠা লক্ষ্মীপুরে।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ‌্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাসের পর পড়াশোনা করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে। পরে ফার্মেসী বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন নোয়াখালী বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। ৩৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করেন ২০১৬ সালে।ইতোমধ্যে মেহেরেপুরে তার কাজের সুনাম ছড়িয়ে পড়ছে।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com