সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে চৈত্রের ভোরেও ঘনকুয়াশা রাতে তীব্র শীত

লক্ষ্মীপুরে চৈত্রের ভোরেও ঘনকুয়াশা রাতে তীব্র শীত

লক্ষ্মীপুরে চৈত্রের ভোরেও ঘনকুয়াশা রাতে তীব্র শীত

নিজস্ব প্রতিনিধি: ২ সপ্তাহ পর আসছে বৈশাখ। অথচ এখনও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সকালে ঘনকুয়াশা ঢাকা থাকে আর রাতে প্রচন্ড শীত অনুভুত হয়। দিনের বেশিরভাগ সময়ই গায়ে গরম জামা রাখতে হয়। রাতে কম্বল গায়ে ছাড়া ঘুমানোর কথা ভাবা যায় না। সকালে ঘুম থেকে উঠলেও দেখা যায় প্রচুর কুয়াশা। এটা এ বছরের লক্ষ্মীপুর পুরো জেলার চিত্র। ফাল্গুন মাসের শেষের দিকে টানা বৃষ্টির কারণে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রামগঞ্জ, রায়পুর উপজেলার সর্বত্র এখনো বিরাজ করছে প্রচন্ড শীত। সন্ধ্যা হওয়ার পর শীতের প্রকপ বাড়ে। অনেকে এখনো শীতের পোশাক গাযে জড়াচ্ছেন। স্থানীয়রা জানান,  এবার  শীতকালেও এমন শীত পড়েনি।

এদিকে অসময়ে শীতের কারণে ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া। বিভিন্ন উপজেলার হাসপাতাল গুলোতে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধিপাচ্ছে বলে সংশ্লিষ্টদের সাথে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়দের ধারণা আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো, তাই শীত এখনো রয়ে গেছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com