সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দূর্ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ আহত

দূর্ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ আহত

দূর্ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ আহত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ আহত হয়েছেন। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে নোয়াখালীর উড ল্যান্ড প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি। বুধবার (২২ মার্চ) দুপুর ১২ টার দিকে চন্দ্রগঞ্জ আফজাল সড়কের ১ নম্বর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সাংবাদিক আজাদ মোটরসাইকেল যোগে চন্দ্রগঞ্জের বাড়ি থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে ওই ব্রীজ এলাকায় পৌঁছলে আভ্যন্তরীণ রাস্তা থেকে একটি বাইসাইকেল তার মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এসময় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর আহত হন। আহত সাংবাদিকের জন্য দোয়া চেয়েছেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com