সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
টিভিতে ক্রিকেট: লক্ষ্মীপুরের দোকানে দোকানে জুয়া

টিভিতে ক্রিকেট: লক্ষ্মীপুরের দোকানে দোকানে জুয়া

টিভিতে ক্রিকেট: লক্ষ্মীপুরের দোকানে দোকানে জুয়া

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা জুড়ে চলছে  টিভির  ক্রিকেট খেলা নিয়ে জুয়া। শহর কিংবা গ্রাম, বাজার কিংবা গ্রামের ভিতরের ছোট্ট চায়ের দোকান- সর্বত্রই চলছে এই জুয়া। শিশু, কিশোর, যুবক বা বৃদ্ধ জড়িয়ে পড়ছে এ জুয়া খেলায়। সরেজমিনে দেখা যায়, আইপিএল ক্রিকেট খেলা নিয়ে চলছে বাজি। একই ধরনের জুয়া চলছে এলাকার প্রায় প্রতিটি দোকানে। দোকানের সামনে বসা ১০-১৫জন করে। এদের অধিকাংশই রিকশা চালক ও দিনমজুর। জুয়ার অংক এক’শ থেকে দুই হাজার পর্যন্ত চলে। এই বাজিকরদের অধিকাংশই নেহাত দরিদ্র খেটে খাওয়া মানুষ। যে জিতবে তার পরিবারের যাবে বাহারী বাজার-সদাই। আর যে হারবে তার পরিবারে পরের দিন উপোস। এ নিয়ে সংসারে লেগে আছে নানা অশান্তি। বাজি বা জুয়ার এ বিষয়গুলি নিয়ে এলাকার সচেতন মহল ।

সরেজমিনে জেলার রামগঞ্জ, লক্ষ্মীপুর সদর, কমলনগর, রামগতি ও চন্দ্রগঞ্জে গিয়েও এলাকাবাসীর কাছ থেকে একই রকম সংবাদ পাওয়া গেছে। জানাযায়, গত ২ বছর যাবৎ আইপিএল টি-২০ খেলা নিয়ে এ ধরনের জুয়া শুরু হয়েছে। বর্তমানে জেলাজুড়ে এ জুয়া মরাত্মকভাবে বেড়ে গেছে। সচেতন ও সুশীল সমাজ জানিয়েছেন, প্রশাসন এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করলে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com