সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এবার দীর্ঘস্থায়ী হবে ঝড়-বৃষ্টি

এবার দীর্ঘস্থায়ী হবে ঝড়-বৃষ্টি

এবার দীর্ঘস্থায়ী হবে ঝড়-বৃষ্টি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিনের টানা বর্ষণ কমে যায় মঙ্গলবার। দিনে তাপমাত্রা বাড়লেও রাতে বৃষ্টি হওয়ায় তা কমে আসে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে আকাশ অনেকটা পরিষ্কার থাকবে। এছাড়া এবারের মৌসুমি বায়ু বেশিদির স্থায়ী হতে পারে, তাই ঝড়-বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে। একইসঙ্গে তীব্র গরমও পড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, চৈত্র ও বৈশাখের শুরুটা যতটা আরামদায়ক ছিল আগামীতে সেটা না থাকার সম্ভাবনা বেশি।

আগামী সপ্তাহেই মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে। এদিকে, নতুন অনুসর্গ হিসেবে রাজধানীর বেশিরভাগ বাসার মেঝে ও দেয়াল ভিজে উঠছে। যদিও আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, হুটা করে তাপমাত্রার তারতম্য হওয়ায় এমনটা হচ্ছে, ভয়ের কিছু নেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলছেন, এবার এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হলো সেটা ১৯৮১ সালের পর এই প্রথম। এতোবছরে এপ্রিলে এই পরিমাণ বৃষ্টিপাত মাপা হয়নি। ফলে আগাম বন্যার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে। আবহাওয়া অফিস বলছে, স্বাভাবিকের তুলনায় ৭৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও ভ্যাপসা গরম অনুভূত হয় দিনভর। রাতে ভারি বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমলেও বুধবার থেকে আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়ার এই খামখেয়ালি ভাব বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল মান্নান  বলেন, ‘ভারি বর্ষণের পর তাপমাত্রা বাড়বে এটা স্বাভাবিক। এসময় তাপমাত্রা এরকমই থাকার কথা। তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি মৌসুমি বায়ু এসেছে। আমাদের হাতে থাকা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মনে হচ্ছে এবার বৃষ্টি দীর্ঘসময় থাকবে।’ আবহাওয়াবিদ আরিফ হোসেন  বলেন, ‘প্রতিবছরই ঋতু পরিবর্তনের পর সাধারণ মানুষ এমনকিছু বিষয়ে অবাক হয় যেটা আগেরবারও সে দেখেছে। কিন্তু তথ্য দেখলে প্রমাণ করে দেওয়া যাবে খুব তারতম্য হয় না।’

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com