সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ডাক্তার জগলুলের উদ্যোগে ১৫শত রোগীর বিনামূল্যে চিকিৎসা

ডাক্তার জগলুলের উদ্যোগে ১৫শত রোগীর বিনামূল্যে চিকিৎসা

ডাক্তার জগলুলের উদ্যোগে ১৫শত রোগীর বিনামূল্যে চিকিৎসা

রায়পুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫শ দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে । শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত  বাংলাদেশ এসেনসিয়াল ড্রাগস ফার্মার পরিচালক অধ্যাপক ডাক্তার এহসানুল কবির জগলুল ও আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা মৈত্রী ইসহাকীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা কার্যক্রম পরিচালনা হয়। চিকিৎসা ক্যাম্পে ঢাকা ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিভিন্ন রোগের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক যৌন, চর্ম ও গাইনিসহ ৮টি রোগের প্রায় ১৫শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন করেছেন । এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান ওই গ্রামের বাসিন্দা বাংলাদেশ এসেনসিয়াল ড্রাগসের এমডি অধ্যাপক ডাক্তার এহসানুল কবির জগলুল দিনব্যাপি এ ক্যাম্প পরিচালনা করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার,মেয়র ইসমাইল খোকন,আ’লীগ নেতা অধ্যক্ষ মামুনুর রশীদ,রফিকুল হায়দার বাবুল পাঠান,শিক্ষানুরাগী মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান,মোঃ মোখলেস,শামছুল ইসলাম সামু মেম্বার,সমাজ সেবক রিপন হোসেন পন্ডিত প্রমুখ।।

এ প্রসঙ্গে অধ্যাপক ডাক্তার জগলুল বলেন, সমাজে নীজের দায়বদ্ধতা থেকে মরহুম পিতার করা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় দিবসসহ বিভিন্ন সময় দরিদ্র মানুষদের সেবা দিয়ে আসছি । একাজে নীজেকে নিয়োজিত রাখলে মনটা প্রফুল্ল থাকে ও শান্তি পাই । তাই মানুষের দোয়া নিতে ৩’শ দরিদ্র অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিতে পেরে নীজেকে ধন্য মনে করছি । আগামিতেও এ সেবা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি ।

ডাক্তার এহসানুল কবির জগলুল: ডার্মাটোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল ২০১৬ সালের ২২ অক্টোবর সরকারি মালিকানাধীন দেশের একমাত্র ওষুধ শিল্পপ্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কম্পানির এমডি হিসেবে নিয়োগ পান।অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চর্মরোগ বিভাগের প্রধান হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সম্ভ্রান্ত পরিবার ভাষাসৈনিক মরহুম ডা. আব্দুল হাই সাহেবের জ্যেষ্ঠ সন্তান।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com