সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা,আটক ২

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা,আটক ২

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা,আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আওয়ামীলীগ নেতাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে পৃথক ঘটনায় একই সময় সদরের চরমনসা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতালে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ৬ জন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আওয়ামীলীগ নেতা ফজলুল জকসিন বাজারের আমিনের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এসময় দেলোয়ার নামের স্থানীয় এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এত তার হাত, পা, মাথাসহ শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। তবে কী কারনে এ হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এছাড়াও চরমনসা গ্রামের মারামারির ঘটনায় আহত আব্বাস ও তার লোকজন চিকিৎসা নিতে সদর হাসপাতালে ভর্তি হন। এসময় প্রতিপক্ষ জাফর ও জসিম হাসপাতালে এসে তাদের সাথে তর্কে জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোর্শেদ জানায়, আওয়ামী লীগ নেতাকে কোপানোর ঘটনায় জড়িত ব্যাক্তিকে আটক করা সম্ভব হয়নি। তবে হাসপাতালে মারামারির ঘটনায় জাফর ও জসিম নামের দুইজনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com