সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মুক্তিযোদ্ধাকে আ.লীগ নেতার জুতাপেটা

মুক্তিযোদ্ধাকে আ.লীগ নেতার জুতাপেটা

মুক্তিযোদ্ধাকে আ.লীগ নেতার জুতাপেটা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতাপেটা করে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোস্তফা বেপারীর নামে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ছাদু মিয়া। মুক্তিযোদ্ধা ছাদু মিয়া উপজেলার দেবিপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে। এ বিষয়ে তিনি বলেন, চরকাচিয়া গ্রামের সরকারি খাস জমিতে সয়াবিন চাষ করেছিলাম। শুক্রবার সকালে মোস্তফা বেপারী কয়েকজন বহিরাগত লোকজন নিয়ে আমার সয়াবিন লুট করে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিলে তারা আমাকে প্রকাশ্যে জুতাপেটাসহ বেধড়ক মারধর করে এবং সয়াবিন লুট করে নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত মোস্তফা বেপারী মুক্তিযোদ্ধাকে জুতাপেটার কথা স্বীকার করে বলেন, আমি ছাদু মিয়ার কাছে ৫০০ টাকা পেতাম। আমার টাকা না দিয়ে ক্ষেত থেকে সয়াবিন তুলে নিয়ে যাওয়ার সময় পাওনা টাকার দেয়ার কথা বলি। এ সময় তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উনি আমাকে ধাক্কা দেন। তারপর আমি তাকে জুতা দিয়ে পিটাই এবং মারধর করি। রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা ছাদু মিয়াকে প্রকাশ্যে জুতা মেরে লাঞ্ছিত করার ঘটনায় আমরা মর্মাহত। একজন মুক্তিযুদ্ধাকে এভাবে অপমান করা খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com