সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ১০ দিনে ১৫ মোটরসাইকেল চুরি

রায়পুরে ১০ দিনে ১৫ মোটরসাইকেল চুরি

রায়পুরে ১০ দিনে ১৫ মোটরসাইকেল চুরি

রায়পুর প্রতিনিধি:: লক্ষীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে গত ১০দিনে শিক্ষকসহ ১০ ব্যবসায়ির ১৫টি মটরসাইকেল চুরি হয়েছে। পরিবারের সদস্যদের অনুপুস্থিতে বাসায় ঢুকে মোটরসাইকেল গুলো চুরি করে নিয়ে যাচ্ছে সঙ্গবদ্ধ চোরের দল। এতে আতঙ্ক ও দিশেহারা হয়ে পড়েছেন বাজার ব্যবসায়ীরা । কয়েকজন ব্যবসায়ী চুরিকৃত মোটরসাইকেল উদ্ধারে রায়পুর থানায় সাধারণ ডায়রি করেছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইউসুফ আলী ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম হাওলাদারসহ কয়েকজন জানান, গত ১০ দিনে হায়দরগঞ্জ বাজারের হায়দার এন্টারপ্রাইজের নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল ও বাজারের আশেপাশে বাসাবাড়ি থেকে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী দুলাল হাওলাদার, প্রধান শিক্ষক নজরুল ইসলাম হাওলাদার, ব্যবসায়ী ইউসুফ মুন্সি, মাওলানা তাহের জাবেরী, ইসমাঈল গাজী, নজরুল ইসলাম মাষ্টার ও ইকবাল হাওলাদার সহ প্রায় ১৫ জনের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরের দল। থানায় জিডি করার পরেও চুরি যাওয়া মালামাল ও মটরসাইকেল গুলো এখনো উদ্ধার করেতে পারেনি পুলিশ।

রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, হায়দরগঞ্জ বাজার কয়েক জন থানায় সাধারণ ডায়রি করেছেন। ব্যবসায়ীদের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ চেষ্টা চলছে। কয়েক দিন পর পর চেক পোস্ট বসিয়ে মোটরসাইকেল মালিকানাধীন যাচাই করা হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com