সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সাবেক সংসদ সদস্যের পাশে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

সাবেক সংসদ সদস্যের পাশে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

সাবেক সংসদ সদস্যের পাশে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

নিজস্ব প্রতিনিধি: ১৯৭০ সালে নৌকা প্রতীকে নির্বাচিত এমএনএ এবং ১৯৭৩ সালে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ্ সদস্য প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলামকে দেখতে এসেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সোমবার ( ১৫ মে) লক্ষ্মীপুরের  কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামের বাড়িতে এ প্রবীণ নেতাকে দেখতে আসেন তিনি।

এ সময় তিনি প্রবীন আওয়ামীলীগ নেতার পরিবারের সাথে কিছূ সময় কাটান তার শারিরিক অবস্থার খোঁজ খবর নেন। রামগতি-কমলনগর রাজনৈতিক অবস্থার খোঁজ খবর  ও নেন  তিনি। পরে এ প্রবীণ নেতার সাথে কমলনগরের নদী ভাঙ্গাসহ বিভিন্ন সমস্যার ব্যাপারে আলোচনা করেন।দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (রামগতি-কমলনগর) সদস্য থাকাকালীন সময়ে সময় জাতীয় সংসদে নদী ভাঙ্গার কথা বেশ কয়েকবার উপস্থাপন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম।

প্রবীণ এ নেতা জনাব লাইলীকে রামগতি-কমলনগরের জন্য ভবিষ্যতে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাষ্টার,  লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব,  কমলনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাজমুল রায়হান মাসুম, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ আশরাফ আহমেদ রাজেন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com