সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দূর্ঘটনায় লক্ষ্মীপুরের পৌর মেয়র গুরুতর আহত

দূর্ঘটনায় লক্ষ্মীপুরের পৌর মেয়র গুরুতর আহত

দূর্ঘটনায় লক্ষ্মীপুরের পৌর মেয়র গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু তাহের শহরের প্রধান সড়কে রহমতখালী নদীর ওপর নির্মাধীন গার্ডার ব্রীজ সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে পা-পিচলে নীচে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে তাঁকে সদর হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক মাস যাবত বাজারের ব্রীজ নির্মাণ কাজ চলছে। প্রায় সময় পৌর মেয়র আবু তাহের তা দেখতে আসেন। এদিন বিকেলে ব্রীজের কাজ দেখতে এসে কাঠের উপর পা দিলে পিচলে পড়ে নিচে পড়ে যান।

এতে তিনি গুরুতর আহত হন। তাঁর শরীরের মেরুদন্ডে প্রচন্ড আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ।এমআরআই করার পর প্রকৃত অবস্থা জানা যাবে। এখন তাঁর সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তবে তিনি আশংকা মুক্ত বলে তিনি জানান।

এদিকে পৌর মেয়রের দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের চার পাশে হাজারো মানুষের ভিড় জমে হাসপাতাল প্রাঙ্গনে। পরিস্থিতি নিয়ন্ত্রে রাখতে পুলিশকে হিমসিম খেতে হয়। তৃতীয় বারের মতো নির্বাচিত পৌর মেয়রের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তাঁর পরিবারবর্গ

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com