সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
হেলম্যাট ব্যবহারে সচেতন করতে রায়পুর পুলিশের তৎপরতা

হেলম্যাট ব্যবহারে সচেতন করতে রায়পুর পুলিশের তৎপরতা

হেলম্যাট ব্যবহারে সচেতন করতে রায়পুর পুলিশের তৎপরতা

রায়পুর প্রতিনিধি: “মোটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার করুন, না থাকলে কিনে নিন” এ আহ্বান জানিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের সচেতন করতে অভিযানে নেমেছে রায়পুর থানা পুলিশ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি অফিস সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সামনে বিশেষ অভিযানে হেলমেটবিহীন শতাধিক চালকে হেলমেট কিনে তা ব্যবহার করতে বাধ্য করেছে পুলিশ। এছাড়াও গত দু’দিনে রেজিষ্ট্রেশানবিহীন প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক হয়। পরে ব্যাংকে টাকা জমার রশিদ দেখিয়ে মোরসাইকেলগুলো মালিকরা নিয়ে যায়। পুলিশের এ অভিযানকে অভিনন্দন জানিয়েছেন রায়পুরের সুশিল সমাজ।

[dropcap]থানা পুলিশ[/dropcap] জানান, হেলমেট ব্যবহারে সবাইকে সচেতন করতে ৩ জন এসআই ও দু’জন এএসআইয়ের নেতৃত্বে শহরের হাফেজিয়া মাদ্রাসার সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে হেলমেট ব্যবহার না করার অপরাধে মোটরসাইকেল চালানোর অভিযোগে প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। পরে চালকদের কাছে বাধ্যতামূলক হেলমেট বিক্রি করা হয়। অসাবধনতাবসত দুর্ঘটনায় জীবন বাঁচাতে চালকদের হেলমেট ব্যবহারের বিষয়ে বিভিন্ন সময় প্রচারণা চালানো হলেও তা কাজে আসেনি। চালকরা যাতে হেলমেট পরতে বাধ্য হন, সে জন্য এ অভিযান চালানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, অনিরাপদ চলাচল ঠেকাতে রমজান ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে এ অভিযান চলবে। হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনা ঘটলে অন্তত প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।

[follow id=”lakshmipur24″ ]

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com