সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ জুন) দিনগত রাত ৮টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে এ ঘটনা ঘটে। জানা গেছে, হামলার ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় আতঙ্কে বাজারে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিএম শামীম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মো. সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন ও সদস্য শরীফ। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীরা জানান, গত শনিবার (১৭ জুন) ইউনিয়ন বিএনপির পূর্বঘোষিত ইফতার মাহফিল বন্ধ করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারে বিক্ষোভ করে এবং বিএনপির কিছু ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানায়। এর জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খাঁন আল মামুন ও সভাপতি পদ প্রত্যাশী আওলাদ হাওলাদারের নের্তৃত্বে ২০-২৫ নেতাকর্মী বাজারে তাদের উপর অতর্কিত হামলা চালায়। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকবর হোসেন সম্রাট বলেন, কোন কারণ ছাড়াই আমাদের নিরাপরাধ নেতাদের উপর হামলা চালানো হয়। আমরা এ ঘটনার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি করছি। তবে ছাত্রলীগ নেতা আওলাদ হাওলাদার বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়া হয়েছে। হামলা বা কাউকে পেটানো হয়নি। ফেসবুকে আমাকে বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় ধাওয়া দিয়েছি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com