সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন এমপি শাহজাহান কামাল

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন এমপি শাহজাহান কামাল

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন এমপি শাহজাহান কামাল

লক্ষ্মীপুর প্রতিনিধি : চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বৃহস্পতিবার রাত ৯টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এরআগে বিকেল সাড়ে ৫টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি।

 

 

 

 

 

 

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অহিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় এমপি শাহজাহান কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিময় শেষে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঈদ শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবী বিতরণ করেন এমপি। পরে সাংবাদিকদের সাথে ইফতার অনুষ্ঠানে মিলিত হন এমপিসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন ও কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজু প্রমুখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com