সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

রামগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

রামগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি: মাদক ব্যবসার প্রতিবাদ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে মো. মহসিন নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (০৯ জুলাই) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আথাকরা বাজারে এ ঘটনা ঘটে। মহসিন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়রা জানান, ঘটনার সময় নোয়াগাঁও ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. হোসেন লেদা ও মহিন ড্রাইভার মহসিনকে রামদা ও কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়।

 

 

 

 

 

 

 

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুজ্জামান আহত মহসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশির আহমেদ মানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় মহসিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে। অভিযুক্ত লেদা ও মহিন এলাকায় মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িত। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com