সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে আ’লীগ নেতাকে পিটিয়ে আহত

রামগঞ্জে আ’লীগ নেতাকে পিটিয়ে আহত

রামগঞ্জে আ’লীগ নেতাকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্যা জিসানকে বেদম পিটিয়ে আহত করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় রামগঞ্জ ডাকবাংলোর পাশের একটি দোকানে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সৈকত মাহমুদ সামছুর ভাই সম্রাট কয়েক সহযোগীকে নিয়ে আওয়ামী লীগ নেতা জিসানের ওপর হামলা চালায়। এ সময় তাকে বেদম পিটিয়ে আহত করা হয়। পরে মোটরসাইকেলযোগে হামলাকারীরা পালিয়ে যায়। আহতের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানায়, ১৫জুলাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আতংক সৃষ্টি করতে এ হামলা চালানো হয়। আহত জিসান আওয়ামী লীগ নেতা শাহজাহানের অনুসারী বলে জানা গেছে। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। হামলার সাথে জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com