সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম আর নেই

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম আর নেই

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম আর নেই

হাসান মাহমুদ শাকিল:  লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিলাহি… রাজিউন)। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবত জ্বর ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। শামছুল ইসলাম সদর উপজেলার বশিকপুর গ্রামের মৃত হাজী জবেদ উল্লাহ’র ছেলে।
তার মুত্যুতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহ্জাহান কামাল, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু গভীর শোক প্রকাশ করেন।
শামছুল ইসলাম সাবেক সচিব ও জেলা পরিষদের প্রশাসক ছিলেন। জেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
মরহুমের নামাজে জানাযা বিকেল ৫টায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার বশিকপুর গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com