সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
পুকুর ইজারা নিয়ে লক্ষ্মীপুরে প্রবাসীকে কুপিয়ে জখম, আটক ১

পুকুর ইজারা নিয়ে লক্ষ্মীপুরে প্রবাসীকে কুপিয়ে জখম, আটক ১

পুকুর ইজারা নিয়ে লক্ষ্মীপুরে প্রবাসীকে কুপিয়ে জখম, আটক ১

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মো. জাহিদুর রহমান জহির (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলা সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে। স্থানীয়রা জহিরকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। আহত জহির সৈয়দপুর গ্রামের খলিল মাস্টারের ছেলে ও সিঙ্গাপুর প্রবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর গ্রামে ‘চতইল্যা’ নামে কয়েকজন ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর ইজারা নিয়ে প্রবাসীর ভাই মেহদী হাসান জসিম ও প্রতিবেশী আক্তার হোসেন চৌধুরীর সাথে বিরোধ চলে আসছে। এর জের ধরে আক্তারের অনুসারীরা জসিমের ওপর হামলা করে। ভাইকে মারতে দেখে এগিয়ে আসলে জহিরের ওপর হামলা চালায় আক্তারসহ তার লোকজন। এসময় এলোপাতাড়ি তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আহত জহিরের বড় ভাই জসিম বলেন, ৫ বছরের জন্য ‘চতইল্যা’ পুকুরের সকল অংশীদার থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। এখন ৪ বছর চলে। ইজারার মেয়াদ শেষ না হতেই আক্তার ও তার ভাই বাবু জোরপূর্বক পুকুর দখলের পায়তারা করছে। তারা আমাকে মারধর করতে দেখে আমার ছোটভাই এগিয়ে আসলে তাকে কুপিয়ে জখম করে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, জহিরের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় ৭জনকে আসামী করে মামলা করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com