সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি চালুর দাবিতে লক্ষ্মীপুরে স্মারকলিপি প্রদান

ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি চালুর দাবিতে লক্ষ্মীপুরে স্মারকলিপি প্রদান

ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি চালুর দাবিতে লক্ষ্মীপুরে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স চালুর দাবিতে লক্ষ্মীপুরে স্মারকলিপি প্রদান করেছেন হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এরআগে একই দাবিতে সিভিল সার্জন কার্যালয় এলাকায় একটি র‌্যালী বের করে সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এএইচএম ফারুক, স্বাস্থ্য পরিদর্শক আবুল বাসার, হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা সভাপতি কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি জামাল উদ্দিন, রামগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক আজিজ উল্যাহ সেলিম, কমলনগর উপজেলা মাকছুদুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com