সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ফ্লোরিডায় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক লক্ষ্মীপুরের রাশেদ

ফ্লোরিডায় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক লক্ষ্মীপুরের রাশেদ

ফ্লোরিডায় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক লক্ষ্মীপুরের রাশেদ

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ফ্লোরিডা স্টেট শাখা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে লক্ষ্মীপুরের রাশেদ হোসেনকে যুগ্ম-আহবায়ক মনোনীত করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ এ কমিটির অনুমোদন দেন। রাশেদ লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরবর্তিতে তিনি যুবলীগের রাজনীতিতে যোগদান করেন। এছাড়া বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের সময় একাধিকবার রাজনৈতিক হামলা-মামলার শিকার হয়ে তাঁকে কারাবরণ করতে হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহবায়ক রেজাউল করিম চৌধুরী, যুগ্ম-আহবায়ক রাশেদ হোসেন, সাইফুল্লাহ চৌধুরী লেবু, সদস্য সচিব শেখ নওশাদ রহমান পবন, যুগ্ম-সদস্য সচিব মো. আবু নাসির, আশরাফ কামাল, কার্যকরী সদস্য আরিফ আহম্মেদ, আফতাব উদ্দিন, মোহাম্মদ খোকন, ফোয়াদ জামাল, হিরু বড়ুয়া, ফারুক আহমেদ, নুর উদ্দিন, নাফিজ আহমেদ, রিপন (অরল্যান্ডো), খুদিরাম, আলম ফয়েজ, সহিদুল ইসলাম ও নওরোজ ইসলাম।

উল্লেখ্য, আগামি ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ফ্লোরিডা স্টেট শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের আয়োজন করার নির্দেশ দেয়া হয়।

#রাজনীতি #ফ্লোরিডা

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com