সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রবাসী ও শ্রমিকের ওপর হামলা

লক্ষ্মীপুরে প্রবাসী ও শ্রমিকের ওপর হামলা

লক্ষ্মীপুরে প্রবাসী ও শ্রমিকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়া রুহুল আমিন (৫০) নামে এক প্রবাসীর উপরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তাকে বাঁচাতে গেলে তার মামা শুশুর শামীমকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। আজ (৯ সেপ্টেম্বর) শনিবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পথেপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত প্রবাসী রুহুল আমিন রাধাপুর গ্রামের মোবারক উল্যার ছেলে ও সৌদি আরব প্রবাসী। শ্রমিক শামিম পাশের গ্রামের আবুল কালামের ছেলে তারা দুইজনে সর্ম্পকে ভাগ্নি জামাই ও মামা শুশুর হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গনমাধ্যম কর্মীদেরকে জানান, তিনি র্দীঘ ২৫ বছর য়াবাৎ সৌদি আরব প্রবাসী। যখন তিতি বাড়ীতে আসেন প্রতিবার স্থানীয় সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও তার ছেলে সাহেদ আমার কাছে চাঁদা দাবি করে আসছে।সম্প্রতি আমি বিদেশ থেকে বাড়ীতে আসলে তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছে।আজ সকালে পথেপুর ভ’ঁইয়া মার্কেট থেকে আমি ও আমার মামা শুশুর বাড়ীর দিকে রওনা হলে হঠ্যৎ তারা আমার ওপর হামলা করে এসময় আমাকে বাঁচাতে গেলে মামা শুশুর শামিমকে ও তারা লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এইদিকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বলেন চাঁদা চাওয়ার বিষয়টি অস্বিকার করে বলেন জমি সংক্রান্ত বিরোধ। এবং তার ছেলে সাহেদ মানসিক প্রতিবন্ধি বলে মোবাইল সংযোগ কেটে দেয়।

দাসের হাট পুলিশ ফাঁড়ির (আইসি) এস আই মো.জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি পুলিশকে কেউ জানাননি লিখিত কোনো অভিাযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com