সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৭ জন আহত

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৭ জন আহত

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৭ জন আহত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দুই মহিলা-শিশু সহ একই পরিবারের ৭ জন আহত হয়েছে। এ সময় দা-চেনি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লাঠি-সোটা দিয়ে পিটিয়ে মারত্বকভাবে জখম করে দেয় সন্ত্রাসীরা। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা স্থানীয়রা। ঘটনাটি ঘটে সদর উপজেলা উত্তর চররমনী মোহনের করাতির হাট মোল্লা বাড়ীতে। আহতরাহলেন, সাহাব উদ্দিন, খোদেজা বেগম, কামাল হোসেন, নাজমুল, আমজাদ, হালিমা বেগম ৪ মাসের শিশু তারেক।
নিজ বাসত ভিটা থেকে উচ্ছেদ করতে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ভুক্তভোগীদের অভিযোগ ঘটনার সাথে ওই ্ইউনিয়নের  চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের ইন্ধনে এমন ঘটনা ঘটেছে বলে জানান তারা।
ঘটনাস সূত্রে জান যায়, দ্বীর্ঘদিন থেকে স্থানীয় সাহাব উদ্দিন মোল্লার সাথে তার ভাতিজাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে একাধিক বার সালিশী বৈঠক হয়।
শনিবার দুপুরে কিছু না বুঝে উঠতেই চেয়ারম্যানের ভাতিজা নাছির, আলাউদ্দিন ও আমজাদ ছৈয়ালের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল দা-চেনি, কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি-সোটা দিয়ে পিটিয়ে মারত্বকভাবে জখম করে দেয়। এতে মাথায় হাতে ও বুকে মারত্বক জখম হয় সবার।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে একাধিকবার মোবাইল ফোনে জানতে চাইলে কিছু না বলেই মোবাইল ফোন কেটে দেয় তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com