সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

সংবাদদাতাঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চরলামছি গ্রামে একই পরিবারের ৩জনকে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে।আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করেছে। আহতরা হলেন ধনুমিয়া (৭০) তার ছেলে জাহাঙ্গীর আলম (৩২) স্ত্রী সামছুন্নেছা (৬০)।মঙ্গলবার দুপুরে উপজেলার চর রূহিতা ইউনিয়নের চর লামছি গ্রামের কালামিয়া ব্যাপারী বাড়িতে।এদের মধ্যে জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকা জনক বলে সদর হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার জানিয়েছে।

স্থানীয়রা জানায় ধনু মিয়ার সাথে তার ভাই আহছান উল্যার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত কিছুদিন আগে স্থানীয়রা উক্ত বিরোধ নিস্পত্তি করে দেয়। এর পরও সে জোর করে ধনুমিয়ার ঘরের ভিতর ঘর করতে গেলে দু পক্ষের মধ্যে ঝগড়া হয়।

এতে ক্ষুদ্ধ হয়ে ছুটিতে আসা আহছান উল্যার পুত্র বিজিবির সদস্য সাজ্জাদ হোসেন ধারালো দা দিয়ে অতর্কিত হামলা করে তার চাচার পরিবারের ৩জনকে কুপিয়ে আহত করে। এ ব্যাপারে জানতে চাইলে সাজ্জাদ হোসেন জানান, তিনি বিজিবির সিপাহী পদে খাগড়াছড়িতে কর্মরত আছেন। ডিগ্রী পরীক্ষার জন্য তিনি ছুটিতে বাড়ি এসেছেন। তিনি ঘটনার সাথে জড়িত নয়। সন্ধ্যায় পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com