সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে যৌতুক না দেওয়ায় এক গৃহধুকে প্রহার করে জোর পূর্বক বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়। শুক্রবার সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর বক্সী বাড়ীর এক সন্তানের জননীকে শ্বশুর বাড়ীর লোক জন বেদম প্রহার করে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে। সূত্র জানায়, বশিকপুর ইউনিয়নের বশিকপুর বক্সী বাড়ীর প্রবাসী সরোয়ারের সাথে ৩ বছর পূর্বে শেরপুর গ্রামের মুন্সি বাড়ীর আবুল হোসেনের মেয়ে শিউলি আক্তারের (২১) সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই শ্বশুর বাড়ীর লোকজন শিউলি আক্তারকে যৌতুকের দাবীতে হয়রানী করে আসছে। শুক্রবার সকালে শ্বশুর বাড়ীর লোকজন তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে তার বাবার বাড়ীর লোকজন গিয়ে শিউলি আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে মাইজদি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এব্যাপরে পোদ্দার বাজার পুলিশ কেন্দ্রে মামালা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভিকটিমের পরিবার জানায়।তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com