সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মসজিদের জমিতে দখলদারের দোকান ঘর

মসজিদের জমিতে দখলদারের দোকান ঘর

মসজিদের জমিতে দখলদারের দোকান ঘর

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মসজিদ ও ওয়াপদার জমিতে দোকান ঘর নির্মাণ করেছে প্রভাবশালীরা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান সরেজমিন পরিদর্শন করে। এ সময় ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়। পরে স্থানীয়দের সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, ইউএনও’র নিষেধাঙ্গা অমান্য করে চাঁদখালী বাজার সমিতির সভাপতি আবদুর রহিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দোকান-ঘর নির্মাণ করে। তাদের সাথে আরো কয়েকজন সুবিধাভোগী লোক জড়িত আছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ন্যায় বিচারের দাবিতে লিখিতভাবে অভিযোগ করেন মসজিদের জমিদাতা আবু তাহের ভূঁইয়া। পরে ইউএনও ওই স্থানে দোকান-ঘর নির্মাণে নিষেধ করে। নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় দোকান-ঘর নির্মাণ কাজ শুরু করা হয়। মসজিদে জমিদাতা পরিবারের সদস্য আব্দুর নুর শিপু বলেন, আমার দাদা মৌখিকভাবে মসজিদের জন্য জমি দান করেছেন।

বর্তমানে লিখিতভাবে মসজিদের নামে জমিটি দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু অসাধু একটি চক্র মসজিদের জমিতে জোরপূর্বক দোকান-ঘর নির্মাণ করে সুবিধা গ্রহণ করে আসছে। মসজিদের নামে দোকান ঘর নির্মাণ করে নিজেরা দখলের পায়তারা করছে। লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু বলেন, ইউএনও এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত মসজিদ ও ওয়াপদার জমির ওপর নির্মাণ করা দোকান-ঘর সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com