সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত

বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত

বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত

অনলাইন ডেস্ক: দলীয় আমির মকবুল আহাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৮ জন নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ ছাড়া দলটি কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল করবে।

দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান দলীয় নেতা কর্মীদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে  সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। কদমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় আজ তাঁদের আদালতে হাজির করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মামলা দুটি করা হয়।

গ্রেপ্তার বাকি সাতজন হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম।

দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক সাজু মিয়া সংবাদমাধ্যম কে বলেন, এই আটজনের প্রত্যেককে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিন করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত জানুয়ারি মাসে জামায়াতের শপথধারী সদস্যদের ভোটে মকবুল আহমাদ আমির ও শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

এদিকে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার হওয়ায় এখন থেকে নায়েবে আমির মুজিবুর রহমান দলের কেন্দ্রীয় আমির ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুদ ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com