সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে বসতবাড়ির জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৭

কমলনগরে বসতবাড়ির জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৭

কমলনগরে বসতবাড়ির জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ভাড়াটে লোকজন দিয়ে প্রতিপক্ষের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার লরেন্স বাজার সংলগ্ন চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- আবুল কালাম, ছাইফ উল্যাহ, রবিন, মিনোয়ারা বেগম, দেলোয়ারা বেগম, মামুন ও কাশেম। তাদের মধ্যে ৫জনকে লক্ষ্মীপুর সদর হাসাপাতাল ও ২ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির গংদের দখলীয় জমি প্রতিপক্ষ আবদুল মন্নান দখল করার চেষ্টা করে। এতে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ৭জন আহত হয়।

সুলতান মাঝির নাতি এমরান হোসেন বলেন, আমাদের দখলীয় বসতবাড়ির ১৬ শতাংশ জমি আবদুল মন্নান ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক ইটের ইমারত গড়ে দখলের অপচেষ্টা করে। এসময় বাধাঁ দিলে হামলা চালিয়ে তাদের পরিবারের নারীসহ ৫জন গুরুতর আহত করে। এব্যাপারে জানতে চেষ্টা করে আবদুল মান্নানকে পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধপূর্ণ ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com