সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিশুকে ঘুম পাড়িয়ে প্রেমের টানে মা উধাও

শিশুকে ঘুম পাড়িয়ে প্রেমের টানে মা উধাও

শিশুকে ঘুম পাড়িয়ে প্রেমের টানে মা উধাও

নিজস্ব প্রতিনিধি: পরকিয়ার টানে অবুঝ শিশুকে ঘুম পাড়িয়ে প্রেমিকের সাথে মা পালিয়ে গেছে। মাকে কাছে না পেয়ে অবুঝ শিশুটির কান্না করছে, যেন কান্না থামছেই না। দুই বছরের শিশু তাহমিদকে ঘুমন্ত অবস্থায় রেখে গত রবিবার মা রোকসানা আক্তার পুরাতন প্রেমিক মোরশেদ আলম শুভ’র সাথে পালিয়ে যায়। এদিকে পালিয়ে যাওয়ার পর থেকে রোকসানা প্রেমিককে দিয়ে তার প্রবাসী স্বামী মোরশেদ ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তার পরিনাম ভয়াবহ হবে বলে শাসায় সে। এনিয়ে উদ্বিগ্ন মাসুদের পরিবার।

জানা যায়, ২০১৫ সালের ৪ জানুয়ারী নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলি ইউনিয়নের বারইছাতল গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলাম মাসুদের সাথে রোকসানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। রোকসানা একই উপজেলার আলাইয়ার ইউনিয়নের ভবভদ্রী গ্রামের জামাল হোসেনের মেয়ে। মাসুদ বিয়ের পর থেকে স্ত্রী, মা-বাবা ও ভাইদের সাথে ঢাকার মীরপুর ১২ নম্বরের ধ ব্লকের বাসায় বসবাস করতেন। বিয়ের ৫ মাস পর মাসুদ সৌদিতে চলে যায়। স্বামীর অনুপস্থিতে রোকসানার সাথে মোরশেদের অবৈধ সম্পর্ক গড়ে উঠে। তবে বিয়ের আগেও তার সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়।

পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পরদিন ঢাকার মীরপুর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (যার নং-৭০৩) দায়ের করেন মাসুদের বাবা। মোরশেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

মাসুদের বাবা আবুল কাশেম জানান, পালিয়ে যাওয়ার পর থেকে রোকসানার প্রেমিক মোরশেদ তার ছেলে মাসুদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পারিবারিক মানসম্মানের কথা বিবেচনা করে বিষয়টি গণমাধ্যমকে এতোদিন জানানো হয়নি। জন্মের পর থেকে শিশু তাহমিদকে দূরে সরিয়ে রাখতো। দাদা-দাদির কাছেই বেশিরভাগ সময় রাখার অভ্যাস গড়ে তোলে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com