সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আয়কর আইনজীবি নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের সিরাজ উদ্দিন

আয়কর আইনজীবি নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের সিরাজ উদ্দিন

আয়কর আইনজীবি নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের সিরাজ উদ্দিন

নিজস্ব প্রতিনিধিঃ আয়কর আইনজীবি নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের মোহাম্মদ সিরাজ উদ্দিন। বৃহঃপতিবার (২৫ অক্টোবর) আয়কর আইনজীবি পদে জাতীয় রাজস্ব বোর্ডের লিখিত ও ভাইভা পরীক্ষার ফলাফলে তার নির্বাচনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মোহাম্মদ সিরাজ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্ট বারের একজন শিক্ষানবিশ আইনজীবি হিসেবে ওই বারের সহসভাপতি কাজী আবদুল বারীর সাথে আইন পেশায় অনুশীলন করছেন।
তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে তিনি আয়কর পেশাজীবি হিসেবে বাংলাদেশের যে কোন ট্যাক্স বারের সদস্য পদ অর্জন করতে পারবেন। পাশাপাশি আয়কর মামলা পরিচালনা, নতুন করদাতাকে সহায়তা প্রদান, করদাতাগণের আয়কর বিষয়ে প্রয়োজনী আইগত পরামর্শ ও সার্বিক সহযোতিা করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সূত্রে জানা যায়, ২০১২ সালের পর ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর পেশাজীবি পরীক্ষার আয়োজন করে। এতে প্রায় ২২ হাজার প্রার্থী আবেদন করে। বৃহঃপতিবার চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের আইনি সহায়তা প্রদানের জন্য প্রতি ৫ (পাঁচ) বছর পর পর আয়কর পেশাজীবি পরীক্ষার আয়োজন করে। তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষার অংশগ্রহণকারীগণ তাদের মেধার পরিচয় দিয়ে উত্তীর্ণ হয়ে থাকেন।

সিরাজ উদ্দিন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, লক্ষ্মীপুর সরকারী কলেজ থেকে এইচএসসি ও স্নাকত্তোর, নোয়াখালী সরকারী কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাকত্তোর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাকত্তোর (এলএলএম) ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন উন্নয়ন সংস্থায় চাকুরী শেষে বর্তমানে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন –বিএনএনআরসি’র আর্থিক ও করপোরেট এফেয়ার্স সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন এবং আইন পেশায় অনুশীলন করছেন।
তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠিত দক্ষিণ আন্দারমানিক এ জামান প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান উদ্যোগক্তা। এছাড়া তিনি লক্ষ্মীপুর শিশু ও নারী উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারপার্সন, অনলাইন মিডিয়া সেন্টার ঢাকার কোষাধ্যক্ষ, লেকভিউ সোসাইটি সাভার ঢাকার সাধারণ সম্পাদক পদে সামাজিক দায়িত্ব পালন করছেন।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com