সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
দেশের সেরা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তালিকায় লক্ষ্মীপুরের বেঙ্গল লেদারের টিপু সুলতান

দেশের সেরা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তালিকায় লক্ষ্মীপুরের বেঙ্গল লেদারের টিপু সুলতান

দেশের সেরা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তালিকায় লক্ষ্মীপুরের বেঙ্গল লেদারের টিপু সুলতান

নিজস্ব প্রতিনিধি: রফতানি বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য বেঙ্গল লেদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মোঃ টিপু সুলতান বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি  মনোনীত হয়েছেন। এ তালিকায় টিপু সুলতানের সাথে আরো ১৬৩ ব্যবসায়ী রয়েছেন। সিআইপির এ তালিকা সম্প্রতি গেজেট আকারে প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেওয়া হবে।

সিআইপি কার্ডধারীরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। সিআইপি কার্ডধারীরা ব্যবসায়-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ব্যবসায়-সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসাপ্রাপ্তির জন্য সংশ্নিষ্ট দূতাবাসকে উদ্দেশ করে ‘লেটার অব ইন্টু্রডাকশন’ ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন।

টিপু সুলতানের পরিচিতি: টিপু সুলতান বেঙ্গল লেদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে। বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলী হায়দার চৌধুরী তার বাবা। এ গ্রুপের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠিান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার “রাখালিয়ায় অবস্থিত  বেঙ্গল সু ইন্ড্রাষ্ট্রির” উৎপাদিত সু” দেশের সীমানা ইতো মধ্যে বহু দেশে রপ্তানি হচ্ছে।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com