সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আবৃত্তি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে আবৃত্তি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে আবৃত্তি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: “কবিতার শিল্পায়নে চলেছি এগিয় ‘ এই শ্লোগানে জেলার পনের থেকে একুশ বছর বয়স সীমায় জেলা ব্যাপি আবৃত্তি প্রতিযোগিতা “নিক্বণ আবৃত্তি প্রিয়” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের হলরুমে নিক্বণ সাংস্কৃতিক সংসদ আয়োজনে শুরু হওয়া এই প্রতিযোগিতা বিকালে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

বিচারক হিসেবে ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, লক্ষ্মীপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক আবদুর রহমান, আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান টিটু। অনুষ্ঠান পরিচালনা করেন, নিক্বণ সাংস্কৃতিক সংসদ এর সভাপতি মু. নাহিদ ও সাংস্কৃতিক কর্মী মারজাহান চৌধুরী সিমু। প্রতিযোগিতায় প্রায় ৬০জন প্রতিযোগির অংশগ্রহনে চ্যাম্পিয়ন হয় অপর্ণা মজুমদার অনু, ১ম রানার আপ প্রত্যাশা ঘোষ, ২য় রানার আপ ইসরাত জাহান ঈশিকা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com